ঈদ বাজার- ঈদের পোশাক ‘পাজিরাউ মাস্তানী’

এনামুল হক জুবের
এখন রমজানের মাঝামাঝি সময়। সর্বত্র ঈদের আমেজ শুরু হয়েছে। শহরের সকল জামা-কাপড়ের দোকানে সৌখিন ক্রেতাদের আগাম ভিড় জমে উঠছে এবার। রমজানের শুরুতেই ভিড় জমে উঠেছে টেইলার্সের দোকান গুলোতেও। বিপণি বিতানগুলোতে জ্বলে উঠেছে বাহারি আলোকসজ্জ্বার ঝলমলে বাতি। শহরের বিভিন্ন স্থানের বিপণি বিতানে এমন দৃশ্য অবলোকন হচ্ছে প্রতিদিন।
যতই ঈদের দিন ঘনিয়ে আসছে, ততই একাধিক দোকানে আলোকসজ্জ্বা বৃদ্ধি পাচ্ছে। এবারের আলোকসজ্জ্বায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। গতবার দোকানে আলোকসজ্জ্বায় ছিল লাল, নীল, সবুজ রঙের বাতি। এবার সাদা রঙের বাতি যোগ হয়েছে। দেখতে দারুণ সুন্দর। ক্রেতাদের নজর কাড়ছে একাধিকবার।
গতবার ঈদের বাজারে ছিল মেয়েদের নজরকাড়া জামা কিরণমালা, পাখি, ভালবাসা ডটকম ইত্যাদি। এবার এসব জামা-কাপড় ছাড়িয়ে সর্বোচ্চ আকর্ষণ এবং নতুনত্বের ছোঁয়া নিয়ে এসেছে ঈদের বাজারে নতুন নতুন ডিজাইনের নানা রঙবেঙয়ের পোষাক। মেয়েদের জন্য নামী-দামী ঈদের পোষাকের ছড়াছড়ি রয়েছে বড় বড় বিপণিগুলোতে।
এবারের ঈদে নজরকাড়া আকর্ষণীয় ই-িয়ান পোষাক ‘পাজিরাউ মাস্তানী’। পরিবারের মেয়ে ও মহিলা ছোট-বড় সবার জন্য এই পোষাক বাজারে এসেছে। দাম মাত্র ১৮ হাজার টাকা থেকে আছে ৪ হাজার টাকা পর্যন্ত। বাজারে আরো এসেছে ‘বাজরাঙ্গী ভাইজান’ এটাও ই-িয়ান পোষাক। পরিবারের ছেলে-মেয়েদের জন্য এই পোষাক খুবই আকর্ষণীয় এবং মানানসই। দাম ১৬শত টাকা থেকে ৮শত টাকায় পাওয়া যায়। বাজারে বেরিয়েছে ‘দিলওয়ালে’ ১০ হাজার ৫শত টাকা থেকে ৩ হাজার ৫শত টাকা দাম মাত্র। শুধু মাত্র ছেলেদের জন্য আছে ই-িয়ান প্রিন্টের পাঞ্জাবী। দাম ৪ হাজার টাকা থেকে ১১শত টাকা মাত্র।
ঈদের বাজারের ক্রেতা ও মুদির দোকানের ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘এবার ঈদের বাজারে পছন্দের জামা কাপড়ের যে মূল্য হবে, সেই মূল্যে বেশির মানুষ কিনতে পারবে যারা দ্বিগুণ বেতনে সরকারী চাকুরি করেন এবং ঘুষ পান। সাধারণ মানুষ এবার নিজের পছন্দের ঈদের পোষাক কিনতে পারবে না।   
শাওন ডিপার্টমেন্টাল স্টোরের সত্ত্বাধিকারী শাওন বলেন, ‘এবারের ঈদের বাজারে নতুন ডিজাইনের আকর্ষণীয় পোষাক এসেছে। এই পোষাকে ঈদের বাজারে নিয়ে এসেছে আভিজাত্যের প্রতীক। এখন থেকে ঈদবাজার জমে উঠতে শুরু করেছে। নতুন পোষাকগুলো পরিবেশ সম্মত এবং মানানসই হবে।’