ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ

ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ট্রেড ইউনিয়ন সংঘ, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যৌথ উদ্যোগে রায়পাড়স্থ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আামির উদ্দিন, স মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগের সভাপতি আইয়ুবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মনির মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকারের শ্রম আইন অনুযায়ী বেতনের সম পরিমান উৎসব বোনাস প্রাপ্য হলেও মালিকেরা শ্রমিকদের বঞ্চিত করেন। শ্রমিকরা বাধ্য হয়ে আজ রাজপথে।
প্রেসবিজ্ঞপ্তি