স্টাফ রিপোর্টার
শহরের উকিলপাড়ার বাসিন্দা মেধাবী শিক্ষার্থী অরূপ কান্তি দে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার স্কলারশিপে পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স এ- ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করবেন। শনিবার-ই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে রওয়ানা দেবার কথা তাঁর।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পরে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি উত্তীর্ণ হবার পর মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এ- টেকনলিজি থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি পাস করেন অরূপ। তিনি উকিলপাড়ার অরূন চন্দ্র দে এবং অনিতা রানী দে’র ছেলে।
- ছাতক বহুমুখী মডেল হাইস্কুল সরকারিকরণের প্রক্রিয়া চূড়ান্ত
- প্রাকৃতিক দুর্যোগের কারণে যুবলীগের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী যুব সমাবেশ স্থগিত


