উগ্রবাদ প্রতিহতকরণে পুলিশ, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শামীমাবাদস্থ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
গভায় বক্তারা বলেন, কোনো ধর্ম এমনকি বিবেকবান মানুষই উগ্রবাদকে সমর্থন করে না। তাই শিক্ষার্থীদের উগ্রবাদের সাথে সংশ্লিষ্ট না হয়ে এদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে এসব দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের সমন্বিত উদ্যোগই পারে আজকের শিক্ষার্থীদের আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।
প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুদীপ্ত চৌধরী’র পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহিদ উল্লাহ তালুকদার।
প্যানেলিস্ট হিসেবে দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জয়নাল আবেদীন, জেলা ইমাম সমিতি মাওলানা আহসান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং মডারেটর দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. হামিদুল হক সহ আরোও উপস্থিত ছিলেন আইন বিভাগের ডিন মো. মাহমুদুল হাসান খান, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো. হুমায়ুন কবির, বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এমএজি আসিফ সহ সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা দুপুর ১টায় প্রশ্নোত্তোর পর্বের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি


