‘উচ্চশিক্ষা, ক্যারিয়ার নির্দেশনা, আমাদের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

‘উচ্চশিক্ষা, ক্যারিয়ার নির্দেশনা, আমাদের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার বক্তব্য রাখেন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সেমিনার বিষয়ক সম্পাদক মুহসিন জামিল। এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ইসফাক আলী ও মলয় ব্যানার্জী।
সেমিনারে বক্তারা শিক্ষর্থীদেরকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কি কি করণীয় এবং নিজেকে মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেমিনার শেষে শিক্ষর্থীদের মধ্যে আইডিয়া কন্টেস্ট প্রতিযোগিতা হয় এবং বিজয়ী তিনজন কে সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মডারেটর অর্জন রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লবজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার।
তিনি বলেন, শিক্ষার্থীরা যদি এই সেমিনারের আলোকে তার ক্যারিয়ার গঠন করার জন্য কাজ করে তাহলে সে অবশ্যই সফল হবে। তিনি পুসাসকে আরো বৃহৎ পরিসরে আরেকটি সেমিনার আয়োজন করার অনুরোধ জানান এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পাশাপাশি আরো বক্তব্য রাখেন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নাঈমুস সাকিব। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুসাস কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন, পাপন দেব, তামিম ও হিমেল সহ পুসাসের সদস্যবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি