উজানীগাঁও গ্রামে ৩৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের কয়েক বন্ধুদের উদ্যোগে তাদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার উজানীগাও গ্রামের কর্মহীন ৩৮টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করেছি। তবে যারা ধনী তারা যদি দরিদ্রদের বিপদে এগিয়ে আসেন, তা হলে তাদের বিপদ থাকবেনা।