ছাতক প্রতিনিধি
ছাতকে উত্তর খুরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার বিকেলে ধারনবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে সাবেক
চেয়ারম্যান আরজক আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ময়নুল হকের পরিচালনায় সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিলাল আহমদ, উপজেলা আ.লীগ নেতা আফজাল হোসেন, ময়না মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, অ্যাড শাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামীম আহমদ তালুকদার।
আরো বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আ.লীগ নেতা সাব্বির আহমদ, বিপব সামন্ত, আব্দুল হান্নান আঙ্গুর, ওবায়দুর রউফ বাবলু, যুবলীগ নেতা মাহমুদুর রহমান জুসেফ, আবু বক্কর রাজা, জসিম উদ্দিন, আবিদুর রহমান আঙ্গুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ, মুহিবুর রহমান তালুকদার টুনু, আব্দুল আলিম, কবির আহমদ সেবুল, সাকের রহমান বাবলু গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ।
এ সময় যুবলীগ নেতা আশরাফ উদ্দিন, আঙ্গুর আলম, মিজানুর রহমান রাসেল, দেলোয়ার হুসেন ওয়ারিছ, নুরুজ্জামান মনি, লিটন আহমদ, ছায়াদুর রহমান, লিটন আহমদ, ডা. আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মামুন আহমদ, রুবেল দাশ, ফয়সল আহমদ, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সেলিম আহমদকে সভাপতি, মাহমুদুল হাসান বাবুলকে সাধারণ সম্পাদক ও সেলিম আহমদ রানাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট উত্তর খুরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
- অবকাঠামোয় ব্যয় কমাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়- প্রভাব পড়বে মানসম্পন্ন শিক্ষায়
- আব্দুস ছাত্তার মাস্টার ফাউন্ডেশনের কমিটি গঠন


