স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়াডের্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উত্তর বড়দল ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জনতা বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন খান।
এছাড়াও বক্তব্য রাখেন, উত্তর বড়দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
আবুল কালাম, দলীয় নেতা নোয়াজ আলী, গোলাম কিবরিয়া, চানমিয়া, হাজী আবু সাঈদ প্রমুখ।


