এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অর্ধশতাধিক বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদান আলোচনা সভায় সদ্য বিএনপি থেকে আ.লীগে যোগদানকারী কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামীলীগের
সভাপতি, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপস্থিত নেতৃবৃন্দরা। বিএনপি থেকে ২নং ওয়ার্ডের সদস্য আ.লীগে যোগদান কর্মীরা হলেন, জালাল মিয়া, রুখন উদ্দিন, হাছেন আলী,বকুল মিয়া, আব্দুল হক, রজব আলী,আলী মিয়া, ফখর উদ্দিন, আব্দুস সামাদ, এনামুল মিয়া, কাজল মিয়া, বজলুল মিয়া, কয়েস মিয়া, ফানু মিয়া, বিষু মিয়া, তাজুল ইসলাম, পাখি মিয়া, সাদ্দাম মিয়া, দ্বিপক মিয়া, শফিকুল ইসলাম (ভৈরবী), আব্দুর রশিদ, আবু বক্কার,আইন উদ্দিন, ডালিম মিয়া প্রমুখ।
শুক্রবার বিকালে উত্তর শ্রীপুর ইউনিয়নের ২নং ওর্য়াড আওয়ামী লীগের উদ্যোগে চারাগাঁও সংসার পাড় গ্রামের সম্মুখে এ যোগদান আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামীলীগ নেতা আব্দুল খালেকের পরিচালনায় ও আব্দুল হাসেম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরিদ গাজী, মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল আওয়াল আখঞ্জি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মন্নাফ মড়ল, আব্দুল আলী ভূইয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাসান মিয়া, জেলা ছাত্রলীগ সহ সভাপতি জাবির আহমেদ জাবেদ, ইকবাল হোসেন সেলিম,আব্দুল কদ্দুছ, আব্দুল হক, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
- মধ্যনগরে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা
- আচরণবিধি লঙ্ঘন ছাতকে ৪ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা


