স্টাফ রির্পোটার
‘অসাম্প্রদায়িক চেতনায় বাঁচাও স্বদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ চারযুগ পূর্তি উদযাপন করেছে।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, নারীনেত্রী শীলা রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক্ অ্যাড. শামসুল আবেদীন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মি, বরুণ রায় স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, সৌখিন নাট্যগোষ্ঠীর শাহ আবু নাসের, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দল নেতা আবেদ খান হৃদয় প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গান ও কবিতা আবৃত্তি।
পরে আজিজুল হক বাবু মোল্লার রচনায় এবং আব্দুস সালাম মাহবুব ও পুলক রাজের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘ঢিল’।
- প্রধান শিক্ষকের প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মধ্যনগরে যুবলীগের সম্মেলন সভাপতি মোস্তাক সম্পাদক বিদ্যুৎ


