উদ্বোধনী ম্যাচে জয়ী প্যারামাউন্ট

স্টাফ রিপোর্টার
প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব। ৬ উইকেটে দিগন্ত ক্রিকেট ক্লাবকে হারিয়েছে প্যারামাউন্ট। ব্যাটিং করতে নেমে দিগন্ত ক্রিকেট ক্লাব ২৩.৪ ওভারে সব উইকেট ৭৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে শাকিল ১৭, ফজলে আমিন ১২ রান করেন। প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের আজাদ ৬, জাবেদ ২ উইকেট লাভ করে। জবাবে ব্যাটিং করতে নেমে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। নিপু ৪৩, জনি ৮ রান করেন। দিগন্ত ক্রিকেট ক্লাব সালাউদ্দিন ২, শামীম ১ উইকেট তুলে নেন।
খেলা পরিচালনা করেন আলী হোসেন, মাহমুদুর রহমান সাজু ও মুসতাকিম আহমেদ জয়।
এরআগে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় নজির আহমেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইস্তিয়াক শামীম, মো. পারভেজ আহমদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নানু মিয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেদ আহমদ রাজরান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য দিলারা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকার, কবি ইশতিয়াক রুপুু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ইশতিয়াক আহমদ শামীম, মো. মুক্তাদির হোসেন, মো. জুনেদ আহমদ, মো. সেজুল আহমেদ, মো. ইকবাল হোসেন, উজ্জ্বল বখ্ত, আব্দুল্লাহ আল নোমান, জুনেল আহমদ রাজরান, অ্যাডভোকেট চৌধুরী আহমদ মুজতবা রাজী, এনাম আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিবি কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা এবং পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানের শুরুতে কিংবদন্তি ফুটবলার পেলে এবং কৃতি ফুটবলার শাহ আবু জাকের এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আজ মুখোমুখি হবে ফ্যান্টম গ্রুপ বনাম এ্যাপোলো সোলজার্স ক্রিকেট ক্লাব।