‘উন্নয়নের জন্য নৌকায় ভোট চাই

জগন্নাথপুর অফিস
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ‘প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেছেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামীলীগ সরকার গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।’
রবিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল, হিলালপুর, আলীপুর, আসামপুর সহ বিভিন্ন গ্রামে       গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা লিটন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিপন আহমদ, ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, রনি, মহিব উদ্দিন প্রমুখ।
এদিকে গোতগাঁও পয়েন্টে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম. এনামুল কবীর ইমন পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
’