স্টাফ রিপোর্টার
এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,‘ উন্নয়নের প্রশ্নে আমি দলমতে বিশ্বাস করি না। আমি চাই এলাকার উন্নয়ন হোক। সুনামগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বাংলাদেশের জন্য মডেল নির্বাচন। নির্বাচনে ভোট দখলের কালো সংস্কৃতি চলতে দেওয়া হবে না। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সন্ত্রাস ও লুটপাটের মাধ্যামে নির্বাচনে প্রভাব ফেলা যাবে না। সন্ত্রাস ও সহিংসতামুক্ত সুষ্ঠু নিবার্চনের মাধ্যামে সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে তাদের সিদ্ধান্ত দিবে। বিশ্বাস করি আগামী ২৩ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচন সন্ত্রাসের বিপক্ষে অবস্থান নিয়ে জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। ’
বুধবার বিকালে গৌরারং কান্দিগাও চড়ক পূজা উদযাপন কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রামের বাসিন্দা উপেন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে¡ আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসেন আলী, জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো.শওকত আলী, বিএনপির মনোনীত প্রার্থী ফুল মিয়া, জেলা জাতীয় পার্টি নেতা হাজী হেলাল, যুব নেতা সৈয়দ তারিক হাসান দাউদ প্রমুখ। এমপি পীর মিসবাহ কান্দিগাঁও শিব
মন্দিরের উন্নয়নের জন্য চার লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন।
এর আগে সকালে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ রঙ্গারচর ইউনিয়নের কানলার হাওর ও হরিনাপাটি পশ্চিম হাটি নতুন জামে মসজিদ পরিদর্শন করেন। মসজিদ উন্নয়নের জন্য ৪ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি এলখাছ মিয়া, জসিম উদ্দিন লাল প্রমুখ।


