উন্নয়ন কাজ পরিদর্শনে ইদ্রিস আলী বীরপ্রতীক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বুধবার দুপুরে উপজেলার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে চলা পিএসসি পরীক্ষার হল ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।  
তিনি উপজেলার  বোগলা রুসমত আলী ও রামসুন্দর স্কুল এন্ড কলেজ, বড়খাল স্কুল এন্ড কলেজ ও গিলাছড়া স্কুল এন্ড কলেজে চলা পিএসসি পরীক্ষার হল পরিদর্শন করেন। এর পর তিনি নরসিংপুর রাস্তা, তেরাপুরে কালভার্ট নির্মাণ ও বাংলাবাজার ইউপির ভোলাখালী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় লোকদের সাথে কথা বলেন।