স্টাফ রির্পোটার
৩ দিনের উন্নয়ন মেলাকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীর প্রতীক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মোক্তা, পৌরসভার চেয়ারম্যান মো. আব্দুল মনাফ, দিরাই পৌরসভার চোয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ। আগামী ৯,১০ ও ১১ জানুয়ারী জেলা ব্যাপী অনুষ্ঠিত হবে উন্নয়ন মেলা। এ উপলক্ষে শহরে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে ৩ দিনের উন্নয়ন মেলা। ৯ জানুযারী সকাল ১০ টায় শহরে শোভাযাত্রা বের হবে। বিকাল ৩ টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এক যুগে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


