সু.খবর রিপোর্ট
এ উপলক্ষে কালো পতাকা ও মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। শুক্রবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাড. ছবাব মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল কদ্দুস, বিএনপি নেতা শফিকুল ইসলাম, ফুলু মিয়া, আ. ছাত্তার, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান আবু, আ. মালেক, মার্জু মিয়া, হাবু মিয়া, মাও. আমিনুদ্দিন ভূইয়া, সুরুজ মিয়া, আঃ মজিদ, হারুন মিয়া, আ. কদ্দুস, আবুল কালাম, যুবদল নেতা মুক্তার হোসেন ভুইয়া, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, জুয়েল, সেলিম আহমদ, সৈয়দ আহমদ, ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, রেজাউল হক সহ সামসুল কবির, সাইফুল ইসলাম, জুয়েল আলম, কুহিনুর আহমেদ, জুনায়েদ আহমেদ জুনু প্রমুখ।
এদিকে সকাল ১০টায় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সুকেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও অ্যাড. কামাল মিয়ার সঞ্চালনায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়না মিয়া, জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির নেতা রমজান মিয়া, ছাদেম আলী, ছালিম উদ্দিন মেম্বার, যুবদল নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা শায়খুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
জগন্নাথপুর
শুক্রবার সকালে শহরের ইকড়ছই এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে কালো পতাকা মিছিল করে বিএনপি।
মিছিল শেষে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশক সম্পাদক মো. দিলু মিয়া, যুব বিষয়ক সম্পাদক মো. আলিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল আমীন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম রানা, শিপন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক আহমদ, রাসেল বক্স, উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমীন, নাসিম আহমদ রুহেল, জাকির হোসেন, প্রমুখ।
ছাতক
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ছাতকে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে শহরে একটি কালো পতাকা মিছিল বের করা হয়।
মিছিল শেষে পশ্চিম বাজারস্থ লঞ্চঘাটে ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘৫ জানুয়ারির কলংকজনক নির্বাচন দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশবাসীকে কলংকমুক্ত করতে হবে।’
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপি নেতা শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির সদস্য আতাউর রহমান এমরান, আব্দুল মমিন, ছাতক সদস ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আহবাব, কালারুকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সভাপতি অ্যাড. আব্দুল কাহার, বিএনপি নেতা আব্দুল আওয়াল, সামছুর রহমান বাবুল, লুৎফুর রহমান মানিক, নাজমুল হোসেন, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, দিলোয়ার হোসেন, তাজ উদ্দিন, সাইদুল হক সবজিল, কয়ছর আহমদ, মনির উদ্দিন মেম্বার, এমাদ উদ্দিন, ইলিয়াস মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, পৌর যুবদলের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, যুবদল নেতা আব্দুল করিম চন্দন, জয়নাল আবেদীন রফিক, এমরান আহমদ, মাওলানা জিয়াউর রহমান, সুলতান মাহমুদ, তারেক আহমদ, শাহজাহান, কুতুব উদ্দিন, ফরিদ মিয়া, আব্দুল মক্তাকিন, জাহির খান, আবুল কালাম, মিন্টু ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিল্লাহ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, সহ সভাপতি আরিফ বিল্লাহ, পৌর ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, ছাত্রদল নেতা সাজু আহমদ, সাইফ উদ্দিন, সুজন ইমদাদ কানন, রাহেল আহমদ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পাগলা বাজারে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে মিছিল বাজারের শহিদ উল্ল্যাহ্’র মাজারের সামনে এলে মিছিলে বাধা দেয়া পুলিশ। পরে এই স্থানেই সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ আলী, আরাফাত আলী, সিনিয়ির যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইম, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, নূর উদ্দিন, আসকির আলী, ইসলাম উদ্দিন, আবুল কালাম, খলিলুর রহমান, সিতু মিয়া, রাহেল আহমদ, নূরুল ইসলাম, তফোজ্জুল হোসেন, আবদুল মজিদ, জিয়াউর রহমান, যুবদল নেতা সুয়েল আহমদ, সুমন আহমদ, শহিদ মিয়া, আঙ্গুর মিয়া, দুলাল মিয়া, শ্রমিকদল নেতা জোবায়ের মিয়া, আরিয় মিয়া, শাহাব উদ্দিন, ছাত্রদল নেতা হুমায়ূন কবির, সুয়েব আহমদ, হারুন অর রশিদ, নাছির আহমদ, জাহিদুল ইসলাম, কাউছার আহমদ, হেলাল আহমদ, সৈয়দুর রহমান, রাসেল আহমদ, লিটন আহমদ, মানছুর আহমদ, ইয়াহিয়া আহমদ ও শব্দেন নূর আহমদ সাগর।
অপরদিকে, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে কালো পতাকা মিছিল করে অপর অংশ। তারা পাগলা মধ্য বাজার থেকে মিছিল বের করে বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ব্রিজের উপর এলে পুলিশ বাধা দেয়। সেখানেই সভায় বক্তব্য রাখেন আনছার উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা।
দ. জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, ‘আমরা আমাদের কথা বলার অধিকার হারিয়েছি। একটি স্বাধীন রাষ্ট্র হয়েও স্বৈরাচারী আচরণ করা হচ্ছে আমাদের সাথে। এভাবে আর বেশি দিন চলতে দেওয়া হবে না। বাংলাদেশের সাধারণ জনগণ খেপে উঠলে তাদের আর দমিয়ে রাখা যাবে না। পুলিশের এমন আচরণ আমাদের হতাশ করেছে।’
জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন, ‘আমাদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে মিছিল মিটিং করা। এতে পুলিশের বাধা দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। পুলিশের কাজ শান্তি শৃঙ্খলা রক্ষা করা, আমাদের বাধা দেওয়া নয়। আমরা হতাশ।
জামালগঞ্জ
জামালগঞ্জে বিএনপির তিনটি গ্রুপ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মিছিল সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরে পৃথক পৃথক ভাবে মিছিল সমাবেশ করেছে বিবদমান গ্রুপগুলো। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকারের নেতৃত্বে মিছিল তেলিয়া পয়েন্টে সমাবেশে অংশ নেন দলীয় নেতা আবুল লেইছ, নাজিম উদ্দিন, আলী আক্কাছ মুরাদ, জালাল উদ্দিন, জামির হোসেন প্রমুখ।
বিএনপি নেতা শাহ মো. শাহজাহানের নেতৃত্বে মসজিদ মার্কেট সামনে থেকে জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা জুলফিকার চৌধুরী রানা, জয়নাল আবেদীন, গোলাম সারোয়ার, শামসুজ্জামান ধন মিয়া, শফিকুল ইসলাম, মতিউর রহমান, আখতারুজ্জামান তালুকদার, মাসুক মিয়া, নূর মিয়া, হাসিন প্রমুখ।
অপরদিকে বিএনপি নেতা আজিজুর রহমান আজিজের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে পথ সভায় বক্তব্য রাখেন, সাইফুজ্জামান উকিল, জাকির হোসেন ভূঁইয়া, মজনু মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মদরিছ আলী, দিলোয়ার হোসেন আর্মি, এমদাদুর রহমান হিরন প্রমুখ।
গোবিন্দগঞ্জ
গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সামছুল ইসলাম মেম্বার, তৈমুছ আলী, নুরুল হক, আলতাব আলী, শেখ আফতাব আলী, মাহবুবুর রহমান, আতিকুর রহমান, সামছুল হক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম হোসেন সাকিল, বিএনপি নেতা ছায়াদ মিয়া, মুশফিকুর রহমান, নুরুল হক, বদর উদ্দিন, আব্দুস শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাহেল আহমদ, যুবদল নেতা সাজ্জাদুর রহমান, লায়েক চৌধুরী, মাসুক আহমদ, আজিজুর রহমান, ওসমান আলী, স্বেচ্ছাসেবকদল নেতা মনসুর আহমদ, হেলাল আহমদ, ছালিক মিয়া মেম্বার, আহবাব মিয়া, আলকাব মেম্বার, মহিত মিয়া মেম্বার, ফাহিম আহমদ, আনোয়ার হোসেন, সবুজ মিয়া, আনোয়ার হোসেন, বদরুল আলম লিটন, কয়েছ আহমদ, আলতাফ আহমদ, জিলুল হক, ফারুক আহমদ মিঠু, কামাল মিয়া মেম্বার, মারুফ এলাহী সোহেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, যুবদল-স্বেচ্ছাসেবকদল নেতা বাবুল আহমদ, আবু শামীম, লিকসন মিয়া, আজাদ মিয়া, আসক উদ্দিন রানা, হুসেন আহমদ, আমিরুল ইসলাম, আকলুছ আলী, ওলিউর রহমান আলেক, আলেব আলী, ইসলাম উদ্দিন, সহিদুর রহমান, সামছুদ্দিন খান, সুয়েজ খান, নুরুজ্জামান, জহিরুল হক, দুদু মিয়া, রাজু আহমদ, আবু তালেব, খলিল আহমদ, কোহিনুর মাহমুদ প্রমুখ।


