স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি স্টিল আলমিরা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নিকট স্টিল আলমিরার প্রতীকী চাবি হস্তান্তর করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয়
কুমার দে ও অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
সদর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি মানবেশ রায়ের সভাপতিত্বে সহকারী শিক্ষক শেখর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান।
এছাড়াও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সহ সভাপতি হারুনুর রশীদ, নারায়ন চক্রবর্তী, সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমুখ।


