Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
উৎসবের পরিবর্তে প্রতিবাদ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

উৎসবের পরিবর্তে প্রতিবাদ

এনামুল হক এনি, ধর্মপাশা
হরিপুর-নোয়াগাঁও ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার একটি বিচ্ছিন্ন গ্রাম।      ওই গ্রামের কাজল সরকার ইঞ্জিত চালিত নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তাঁর নৌকায় করে গ্রামের লোকজন ওএমএস’র চাল কিনতে মধ্যনগর বাজারে আসে। গ্রাম থেকে বাজারে আসা যাওয়ার জন্য কাজলকে ভাড়া দিতে হয় ২০টাকা। বরাদ্দ কম থাকায় অনেকেই চাল না পেয়েও বাড়ি ফিরে। অনেকেই নৌকার ভাড়া পরিশোধ করতে পাওে না। ফলে ভাড়া না পেয়ে এমন দুর্দিনে কাজলের সংসারে বিরূপ প্রভাব পড়ে। পরিবারের সকলের খাবার যোগাতে বাংলা সনের প্রথম দিনটা নৌকায় কেটেছে কাজলের। বৈশাখী উৎসবের আনন্দ ছিল না তাঁর মাঝে। শুধু কাজল নয় হাওরাঞ্চলের প্রতিটি মানুষের মনে পহেলা বৈশাখের কোনো আমেজ ছিল না এবার।
উপজেলার কোথাও কোনো বৈশাখী উৎসব ও মেলা দেখা যায়নি। প্রত্যেক বছর ধর্মপাশা ডিগ্রি কলেজ মাঠে বৈশাখী যুব সংঘের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। কিন্তু হাওরের কৃষকের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এবার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। হাওরজুড়ে বৈশাখী উৎসবের কোনো আমেজ না থাকলেও চারদিকে ছিল নীরব প্রতিবাদ। সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে শুক্রবার দুপুরে উপজেলার মধ্যনগর বাজারে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে বাংলদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) এর মধ্যনগর থানা শাখা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের সাথে জড়িত সকল দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা এখন কৃষকের মনে।
সমাবেশে সংগঠনের মধ্যনগর থানা শাখার সভাপতি মৌজ আলীর সভাপতিত্বে¡ বক্তব্য দেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, অ্যাড. আজহারুল ইসলাম আরজু, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, মধ্যনগর থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।