এইচএম এরশাদের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মাদ এরশাদের জন্মদিন পালিত হয়েছে। সোমবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির  উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার শুরুতে জেলা ও উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের কেক তুলে দেন সাবেক সংসদ সদস্য ও জেলা জাপার সভাপতি অ্যাড. আব্দুল মজিদ।
পরে জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি’র সঞ্চালনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি    
 মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আওয়াল, জাপার কেন্দ্রীয় সদস্য শেখ জাহির আলী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শামসু, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা হিমেল, জেলা ছাত্র সমাজের সভাপতি সজিব আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ূন রশীদ, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক সামসুজ্জামান ও জেলা ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।