Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
এইচএসসি ও সমমান/ প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ২২৯ জন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

এইচএসসি ও সমমান/ প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ২২৯ জন

স্টাফ রিপোর্টার
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে রবিবার। প্রথম দিনের পরীক্ষায় সুনামগঞ্জে অনুপস্থিত ছিল ২২৯ জন শিক্ষার্থী।
জানা যায়, এবার জেলায় মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৫৯৯ জন। ৩০ কেন্দ্র ও ১৮ ভেন্যুতে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ হাজার ৩৮৬ জন। এরমধ্যে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা ২১টি কেন্দ্রে ও ১৭ ভেন্যুতে পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯২১ জন। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ৫টি কেন্দ্র পরীক্ষায় অংশ নিয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ৮৪০ জন। জেলার ২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২টি কেন্দ্রে ও ১টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নিয়েছে। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৪৫২ জন। জেলার ২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।
এদিকে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৯৯০ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ১১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। অনুপস্থিত ১৮৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা বিষয়ে পরীক্ষার্থী ছিল ৩০৮ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ৩০৩ জন। অনুপস্থিত ৫ জন। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা বিষয়ে পরীক্ষার্থী ছিল ২১১ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ২০৮ জন। অনুপস্থিত ৩ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষার্থী ছিল ৯১০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৮৭২ জন। অনুপস্থিত ৩৮ জন।
জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।