স্টাফ রিপোর্টার
বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ভবনে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডি আই সি ম্যানেজার মো. বেলাল হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোতাহার হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার ওমর ফারুক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, আইনজীবী ও কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী প্রমুখ।
- সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ
- পক্ষাঘাতগ্রস্তদের জন্য ইলেকট্রিক হুইল-চেয়ার তৈরি করলো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়


