এএবি’ র অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ (এএবি) এর আয়োজনে বাস্তবায়াধীন Emergency humanitarian assistance to meet the immediate basic needs and restore water, sanitation, hygiene, shelter and protection of flood-affected people in Sylhet and Sunamganj districts of North-Eastern Bangladesh প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের আওতায় ৪ হাজার ২০০ পরিবার ৪ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা, ২ হাজার ৯৮৪ পরিবার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ২ হাজার ৯৮৪ পরিবার ঘর মেরামতের জন্য ৩০০০ নগদ টাকা, ৭৬০টি টিউবয়েল জীবানুমুক্তকরণ, ১০৭টি সামাজিক প্রতিষ্ঠানের টিউবওয়ের মেরামত, ৮৪টি সামাজিক প্রতিষ্ঠানের পায়খানা মেরামত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রকল্প এলাকায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সুরক্ষা ও সেবা সহজে পাওয়ার তথ্য ও বার্তা প্রচার করা হবে। প্রকল্পটি আগামী নভেম্বর পর্যন্ত চলবে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার—উল—হালিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, একশনএইড বাংলাদেশ (এএবি) হেড অফ হিউম্যানিটারিয়ান প্রোগাম মোহাম্মদ আব্দুল আলীম, এএবি’র কনসোর্টিয়াম ম্যানেজার মো. আজাদুল ইসলাম, একশন এইড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, কেয়ার বাংলাদেশের কনসোর্টিয়াম ম্যানেজার মো. জগলুল রাজীব, ভাঢ’র প্রকল্প পরিচালক বিরোচন বিশ্বাস, ইউনাইটেড পারপাস’র হেড অফ হিউম্যানিটারিয়ান মো. মাসুদ রানা, ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর দোলন গোমেজ প্রমুখ।