একটি গোষ্ঠী উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায় -এমপি রতন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,‘বাংলাদেশ যখন উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি গোষ্ঠী সেই উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। তারা এ দেশের শত্রু, জাতির শত্রু।’
তিনি আরো বলেন,‘গুলশানের সন্ত্রাসী হামলা আমাদের জন্য দুঃখজনক।’
শনিবার দুুপুরে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের ৮ম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের অন্যতম স্থল শুল্ক স্টেশন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের ৮ম বার্ষিক সাধারণ সভায় গ্রুপের বড়ছড়াস্থ কার্যালয়ে হাজী আলখাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সহ-সভাপতি হাজী জালাল উদ্দিন আহমদ, হাজী মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, আইন বিষয়ক সম্পাদক হাজী ইউনূছ আলী, বিশিষ্ট কয়লা ব্যবসায়ী অসিউর রহমান প্রমুখ।