Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিল লেমকিন ইনস্টিটিউট – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিল লেমকিন ইনস্টিটিউট

সু.খবর ডেস্ক
একাত্তরে বাংলাদেশিদের ওপরে পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড বা গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। ইংরেজি নতুন বছর শুরুর ক্ষণে এ গণহত্যার স্বীকৃতি দিল বিশ্বে গণহত্যা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠান।
গত ১৫ নভেম্বর এই স্বীকৃতির জন্য আবেদন করেছিলেন মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর। গতকাল তাকে লেমকিন ইনস্টিটিউটের পক্ষ থেকে আইরিন ভিক্টোরিয়া মাসিমিনো এক ই মেইলে স্বীকৃতির বিবৃতি পাঠান। এর মধ্য দিয়ে একাত্তরে পাকিস্তানিদের হত্যাযজ্ঞ যুক্তরাষ্ট্রেও গণহত্যার স্বীকৃতি পেল এবং বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার পথ সুগম হল।
এক বার্তায় তৌহিদ রেজা নূর এর প্রতিক্রিয়ায় বলেছেন, আমি খুবই আনন্দিত। সুবর্ণজয়ন্তীর বছরেই এ স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের জন্য এক বিশাল অর্জন ও প্রাপ্তি। এর মধ্যে অপরাপর আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোও একাত্তরের গণহত্যাকে একে একে স্বীকৃতি দেবে বলে আমার বিশ্বাস।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। তারপর নয় মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা করা হয়। বাঙালির প্রতিরোধ যুদ্ধ আর রক্তক্ষয়ী সংগ্রামের পথ ধরে স্বাধীনতা আসে বাংলাদেশের।
সূত্র : ঢাকাটাইমস