একাধিক মামলায় হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ব্যাংকের টাকা ছিনতাইসহ একাধিক মামলায় হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেফতার করেছে পুলিশ। বেশিরভাগ মামলায় জানিয়ে রয়েছিল সে। শুক্রবার রাত সাড়ে ১১টায় পুলিশ ইস্পাহানীকে তার আরপিননগর বাসা থেকে গ্রেফতার করে। শহরে মোটরসাইকেল চুরির অন্যতম সন্দেহভাজনও সে। ইস্পাহানীকে কখনও স্বেচ্ছাসেবক লীগ, কখনো যুবলীগ, কখনো ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের মিছিল সমাবেশে দেখা যেত। বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি উল্লেখ করে দুই বছর আগে ইসপাহানীর পোষ্টার টানানো হয়েছিল শহরে।  
পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, রাতে হসপাহানীকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। ব্যাংকের টাকা ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে তার নামে। এছাড়াও শহরের মোটর সাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবেও সন্দেহ ভাজন তালিকায় রয়েছে। একারণেই তাকে গ্রেফতার করা হয়।