একুশ আমার চেতনা

মো: আব্দুর রাজ্জাক অ্যাডভোকেট
একুশে ফেব্রুয়ারি শুধু কি
শহীদ দিবস
না না না এ যে আমাদের
সংগ্রামী চেতনার উৎস
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ॥
একুশ আমাদের শিখিয়ে গেছে
অধিকার আদায়ের সংগ্রাম
মাথা নিচু কর না তোমরা
এ যে মহান একুশের মতবাদ ॥
বাঙালির জীবনে নেমে এলো
নির্যাতন আর বঞ্চনা
প্রতিবাদের ঝড় উঠল
কেড়ে নিতে চাইল মুখের ভাষা
কোন বাধা মানি না
স্বাধিকার থেকে স্বাধীনতা
এ যে মহান একুশের অবদান ॥