এক মঞ্চে কুরবাননগরের সকল চেয়ারম্যান প্রার্থী

সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ’র উদ্যোগে কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠা ও নির্বাচনে সঠিক প্রার্থীর পক্ষে ভোটদানের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থীদের পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করে।  অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং সনাক সদস্য অধ্যাপক পরিমল কান্তি দে।
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে কুরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত, আওয়ামী লীগের প্র্রার্থী কোহিনূর আলম, বিএনপি প্রার্থী মনফর আলী ও স্বতন্ত্র প্রার্থী মাসুক মিয়া অংশগ্রহণ করেন।
সকল চেয়ারম্যান প্রার্থী বক্তব্যে তাদের নির্বাচনী ইশতেহার বা চেয়ারম্যান নির্বাচিত হলে তারা ইউনিয়নের জন্য কি কি উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবেন এবং তাদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে ইউনিয়নের সকল উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারী উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ, মাদকমুক্ত পরিবেশ, ইউনিয়নে ভ্রাতৃত্ব ও আইন শৃঙ্খলার উন্নয়ন সর্বোপরি একটি দুর্নীতিমুক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ
 গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি নুরুর রব চৌধুরী এবং সঞ্চালনা করেন সনাক সদস্য অ্যাড. খলিল রহমান। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সনাক, স্বজন ও ইয়েস সদস্য ছাড়াও কুরবাননগর ইউনিয়নের জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)