এনটিভির ১৫ তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৫তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও সংগীত পরিবেশিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জ কালচারাল ফোরামের সংগীত শিল্পীসহ অন্য শিল্পীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস ও সংস্কৃতিকর্মী ফারজিয়া হক ফারিনের যৌথ সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার
 মো. বরকতুল্লাহ খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে।
আলোচনার আগে সংগীত পরিবেশ করেন সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, সেলিম আহমদ, রীতা আচার্য্য, রাকিবা ইশলাম ঐশি, রিপন চন্দ, অমিত বর্মন, সনি চন্দ, বন্ধন থিয়েটারের দলনেতা সামির পল্লব, তাজকিরা হক তাজিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, থিয়েটার সুনামগঞ্জ এর সদস্য এনামুল হক জুবের, রায়হান আলীম তামিম, সোহানুর রহমান সোহান, জুনেদ আহমদ, দীপান্বিতা দে হিয়া, সোহাগ আহমদ, রুপসী, জাহিদুল ইসলাম, জাহিদ হাসান, আহমেদ শিপন প্রমুখ।