এনডিএফ’র আহ্বায়ক কমিটি গঠন

রত্নাংকুর দাশ জহর কে আহ্বায়ক এবং সাইফুল আলম ছদরুল ও মাসুদ আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম’র পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহজান কবির।
কমিটির অন্যান্যরা হলেন সদস্য বাদল সরকার, আবুছাদাত আহমদ টিটু, আমির উদ্দিন, রূপাংকর দাশ রিন্টু, শফিকুল ইসলাম, শাহ আলম, সমরেন্দ্র ত্রিবেদী, নাসির মিয়া, লিলু মিয়া, বিনন্দ কর, নজরুল ইসলাম।

  • প্রেস বিজ্ঞপ্তি