শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে নিরীহ কৃষক জনগণ তথা হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনডিএফ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-সুনামগঞ্জ জেলা সভাপতি বাদল সরকার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল) এক যুক্ত বিবৃতিতে নোয়াগাঁও গ্রামে নিরীহ কৃষক জনগণ তথা হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, শোষক-শাসক গোষ্ঠি সব সময়ই শোষণ-শাসনকে আড়াল করতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রভাবিত ও বিভক্তি সৃষ্টি করতে সাম্প্রদায়িকতা ব্যবহার করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তি
- মৌলবাদীদের ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হতে বললেন হানিফ
- বঙ্গবন্ধু ছিলেন রাশিয়ার সত্যিকারের বন্ধু: রুশ পররাষ্ট্রমন্ত্রী


