দ. সুনামগঞ্জ অফিস
সোমবার সুনামগঞ্জ শহরে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকটের নাগরিক সংবর্ধনায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের দেয়া বক্তব্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন বলেছেন,‘ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জননেতা এম এ মান্নান সুনামগঞ্জের সন্তান এবং স্বজ্জন রাজনীতিবিদ। আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এমএ মান্নানকে উদ্দেশ্যে করে যে কটুক্তি করেছেন তা মূর্খতা ছাড়া আর কিছুই নয়।’
উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন বলেন,‘জেলা পরিষদ নির্বাচনে যিনি দলের জেলা আওয়ামী লীগের সভাপতি পদে থেকেও দলের বিরুদ্ধে গিয়ে অন্য প্রার্থীকে বিজয়ী করেছেন, এটা সবাই জানে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত পদে থেকে তিনি সরকারের মন্ত্রীর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন আমরা খুবই মর্মাহত হয়েছি। তার বক্তব্যে আমাদের
প্রাণের সংগঠন, স্বাধীনতার সংগঠন, একুশের চেতনায় বিশ^াসী সংগঠনের বাংলাদেশ আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিগত ৫ জানুয়ারীর নিবার্চনে প্রতিমন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন ঐ সময় নাকি এম এ মান্নান পরাজিত হয়েছিলেন। জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী বিজয়ী এবং এম মান্নান জানেন কীভাবে এমএ মান্নান বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। ’
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন বলেন,‘এম এ মন্নান একজন সাদা মনের মানুষ। তাকে নিয়ে সুনামগঞ্জ জেলা সভাপতি মতিউর রহমান যে মন্তব্য করেছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলনের সভাপতিত্বে প্রতিবাদে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, মনোজ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহ সম্পাদক জুসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক কেশব দেব, খালিদুর রহমান বাবুল, শাহীনুর রহমান শাহীন, প্রচার সম্পাদক জিল্লুল হক জিলু, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক শহীদ মিয়া, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রোশন আলী ,স্বাস্থ্য সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য বদরুল ইসলাম ,জয়কলস ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাইফুল ইসলাম, বীরগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক তৈয়বুল ইসলাম,সাবেক যুবলীগ নেতা মাসুক মিয়া, সৈয়দ হোসেন জায়গীরদার রানা, জয়ন্ত তালুকদার পুল্টন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুর হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজলা ছাত্রলীগ নেতা ছদরুল ইসলাম, রয়েল আহমদ, আলী শাহান, শাহান আহমদ,জাহিদুল ইসলাম,জাবেদ হোসেন,দিলন আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, দর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি আব্দুল গণী ভান্ডারী প্রমুখ।


