ছাতক প্রতিনিধি
ছাতকে এমপিও ভুক্তির দারীতে বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ছাতক-দোয়ারার আসনের সংদস সদস্য মহিবুর রহমান মানিক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার বিকেলে এমপির বাসভবনে
সৌজন্য সাক্ষাত করে শিক্ষকবৃন্দ এ স্মারকলিপি দেন। অনার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিওভূক্তির দাবী করা কয় স্মারকলিপিতে। এসময় এমপি মানিক শিক্ষকদের এ দাবি যৌক্তিক বলে মন্তব্য করে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি মহান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করবেন বলেও আগত শিক্ষকবৃন্দকে আশ্বস্থ করেন।
স্মারকলিপি প্রাদানকালে উপস্থিত ছিলেন বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের জেলা সভাপতি প্রভাষক পংকজ কুমার সরকার, সহ-সভাপতি মুজিবুর রহমান, আতাউর রহমান, সাধারণ সম্পাদক উজ্জল কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক ক্ষীতেশ চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার শিমু, দীপালী রানী দাস, কোষাধ্যক্ষ অনন্ত কুমার সরকার, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক একেএম বাকির হোসেন হাওলাদার, প্রভাষক পার্থ সারথী টিটিু, সহকারী অধ্যাপক তুলসী চরন দাস, প্রভাষক বিপ্লব রায়, প্রভাষক রহিমা আক্তার হীরা, প্রভাষক রূপা রানী তালুকদার, প্রভাষক ইসমত আরা, প্রভাষক বজলুল হালীম বিদ্রোহী, প্রভাষক হিরনময় শর্ম্মা, প্রভাষক নজির আহমদ, প্রভাষক কামরুল হাসান, প্রভাষক দেবাশীষ দেব প্রমুখ।


