স্টাফ রিপোর্টার
২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়িত এলজিএসপি-৩ এবং এডিপি ও অন্যান্য উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সভায় তিনি বলেন, সরকারের সকল সেবা দ্রুততার সাথে ও স্বচ্ছতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার’র উপপরিচালক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


