স্টাফ রিপোর্টার
এলজিএসপি-৩ এর ২০১৯-২০২০ অর্থবছরের স্কীম পর্যালোচনা ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, শাল্লা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. আল-মুক্তাদির হোসেন, দোয়ারাবাজার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জুুর আলম চৌধুরী, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল সহ ইউপি সচিবগণ।
- জগন্নাথপুর পৌরসভার উপনিবার্চন উপলক্ষে আ.লীগের প্রস্তুুতি সভা
- শুধু শোক নয়, আমাদের গর্বের বিষয়ও আছে: পরিকল্পনা মন্ত্রী


