Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের যুবাদের – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের যুবাদের

সু.খবর ডেস্ক
আফগানিস্তানকে নিয়ে খুব বেশি ‘হোম ওয়ার্ক’ করার সুযোগ হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমনকি শ্রীলঙ্কায় পৌঁছে তারা অনুশীলনে নেমেছে বেশ দেরিতে। তবুও মাতারায় যুব এশিয়া কাপে আজ আফগানদের হারাতে খুব একটা বেগ পেত হয়নি তাদের। অধিনায়ক সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে ৫ উইকেটের জয়।
১৪৭ রান তাড়া করতে নেমে তাড়াহুড়ো ছিল না বাংলাদেশের। ১৯ রানে ওপেনার মাহিদুলকে হারানোর পর দলকে এগিয়ে নেয় সাইফ-আফিফ হোসেনের দ্বিতীয় উইকেট জুটি। দুজন যোগ করেন ৪২ রান। ১ উইকেটে ৬১ থেকে স্কোর হুট করে ৩ উইকেটে ৬৮ হয়ে যাওয়ায় খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে সাইফ-রায়ান রাফসান ৭৪ রান যোগ করে দলকে নিয়ে যান জয়ের প্রান্তে। জহির খানের বলে উইকেটকিপার ইকরাম ফায়িজির ক্যাচ হওয়ার আগে সাইফ করেছেন ৬৭ রান।
বৃষ্টির শঙ্কা আগ থেকেই ছিল। টসে জিতে ফিল্ডিং নিয়েছিল​ বাংলাদেশ। দুই পেসার মুকিদুল ইসলাম ও কাজী অনিকের তোপে টালমাটাল আফগান যুবারা। ৪৮.৩ ওভারে তারা অলআউট হয় ১৪৬ রানে। সর্বোচ্চ ৩২ রান করেছেন নিসার ওয়াদাত। অনিক নিয়েছেন ২২ রানে ৪ উইকেট, মুকিদুল ২৯ রানে ৩টি।
যুব এশিয়া কাপে অসাধারণ সূচনার পর বাংলাদেশ কাল গলে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।