সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার’র নেতৃত্বে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিশুদেরকে সাথে নিয়ে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যলয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বার্ঘ্য অর্পন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ও আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ঋষি কেশ ঘোষ’র সভাপতিত্বে ও উপ-গ্রন্থাগারিক মো. মোস্তফা কামাল’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার।
তিনি বলেন, বাংলা ও বাঙালির ইতিহাস, বঙ্গবন্ধু নিয়ে লিখিত গবেষণাপত্র ও প্রবন্ধ সমূহ তথা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে কোমলমতি শিশুরা যাতে জানতে পারে সে ব্যাপারে উপস্থিত সকল অভিভাবকদেরকে দায়িত্ব ও যতœবান হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য প্রফেসর মো. মনির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, প্রক্টর ও ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল আনসারী, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. জাকারিয়া হাবিব, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
- বিশ্বম্ভরপুরে সাংবাদিক নির্যাতনের নিন্দা


