এসআইইউ’তে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নাঈমা মাসউদ নীলা’র সভাপতিত্বে ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার সাহা ও সৈয়দ আফসানা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য .জাকারিয়া হাবিব, আইন বিভাগের ডিন মাহমুদুল হাসান খান, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সহকারী অধ্যাপক জনাব প্রণবকান্তি দেব, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি আসিফ, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম এবং সহকারি অধ্যাপক জিল্লুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই Academic Carrier Development Prospects of Business And Management Studies এর উপর বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেটের মদন মোহন কলেজ, শাহজালাল সিটি কলেজ ও সিলেট কমার্স কলেজ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারি অধ্যাপক নেছার আহমেদ, প্রভাষক অশোক বিজয় দাশ, চম্পক কুমার বর্মন ও সহকারি রেজিস্ট্রার সাদী জামালী।
প্রেস বিজ্ঞপ্তি