সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোমবার বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১০২ নং কক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ওরিন্টেশন প্রোগ্রামে বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।
স্বাগত বক্তব্য রাখেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক কামরুননাহার কবিতা।
বিভাগীয় বিভিন্ন তথ্য সংবলিত স্লাইড’সো প্রেজেন্টেশন করেন বিভাগের সিনিয়র প্রভাষক সায়মা সাদিয়া শাওন।
প্রধান অতিথির বক্তব্য উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নতুন শিক্ষার্থীরা জ্ঞান গরিমায় উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ ও জাতির লক্ষে ব্রতী হবে। যোগপোযোগী ব্যবসায় প্রশাসন বিভাগকে পছন্দের বিষয় হিসেবে নেওয়ায় তিনি শিক্ষার্থীদের ভূয়সী প্রংশসা করেন।
বিশেষ অতিথির বক্তব্য প্রশাসন ও জনসংযোগ পরিচালক অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভিড়ে স্থায়ী ক্যাম্পাস সমৃদ্ধি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় নবাগত শিক্ষার্থীদেরকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, বিভাগের জেষ্ঠ্য শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদেরকে প্রোগ্রামের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেয়।
এরপর ১১৬ নং কক্ষে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রধান মাহবুব ইবনে সিরাজ’র সভাপতিত্বে ইংরেজী বিভাগের ওরিন্টেশন প্রোগ্রাম, ১০৫নং কক্ষে আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবিরের সভাপতিত্বে আইন বিভাগের ওরিন্টেশন প্রোগ্রাম, ২০৯-নং কক্ষে ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক’র সভাপতিত্বে ইসিই বিভাগের ওরিন্টেশন প্রোগ্রাম এবং ২১৫নং কক্ষে সিএসই বিভাগের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ’র সভাপতিত্বে সিএসই বিভাগের ওরিন্টেশন প্রোগ্রামে উপাচার্য প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আইন বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অ্যাড. সুপ্রিয় চক্রবর্ত্তী, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী এবং ইংরেজী বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান।
নবাগত শিক্ষার্থীদের হাতে প্রত্যেক বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার, ডায়েরি, প্রক্টরিয়াল নীতি মালা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচী সংবলিত প্রস্পেক্টাস্ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


