সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের বাস্তবসম্মত জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে গত ২০ নভেম্বর হবিগঞ্জের Pran-RFL এর Industrial Park–এ নিয়ে যাওয়া হয়।
Pran-RFL এর দুইজন officer-এর নেতৃত্বে শিক্ষার্থীরা দু’টি দলে বিভক্ত হয়ে Industry এর বিভিন্ন
পন্য (ড্রিংস্ক, কেক, বিস্কুট, চকলেট সহ আরও কিছু পন্য) কিভাবে তৈরি হয় তা স্বচক্ষে পর্যবেক্ষন করেন।
শিক্ষার্থীদের সাথে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো।
Industrial tour এর কমিটির পক্ষ থেকে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক প্রণব কুমার সাহা। উপাচার্যের অংশগ্রহণ Industrial tour এর আনন্দকে শিক্ষার্থীদের মধ্যে বহুগুণে বাড়িয়ে তুলে। প্রেস বিজ্ঞপ্তি


