এসআইইউ এ স্প্রিং ১৬ এর ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চাও জ্ঞান সৃষ্টির পবিত্র পীট

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-১৬এর সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে এসব ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস বলেন,‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা ও সৃষ্টির পবিত্র পীঠ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে একটি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ।’
তিনি বলেন,‘এসআইইউ এর শিক্ষা ও গবেষনা বান্ধব পরিবেশ আদর্শ শিক্ষার্থী তৈরীতে অন্যতম সহায়ক। তিনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এসআইইউ বেছেঁ নেয়ায় অভিনন্দন জানান।’
রবিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বিবিএ, ইংরেজী, আইন, সিএসই, ইসিই বিভাগগুলোর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামীম আহমেদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান জনসংযোগ দপ্তরের পরিচালক মো. তারেক উদ্দিন তাজ । এসময় তিনি শিক্ষার্থীদের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে সর্বাতœক সহযোগীতার  আস্বাস প্রদান করেন। স্ব স্ব বিভাগে আয়োজিত ওরিয়েন্টশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ঋষিকেশ ঘোষ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মুহাম্মদ রুহুল আমীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের প্রধান এক্রামুল ফারুক ,আইন বিভাগের প্রধান হুমায়ুন কবীর, বিবিএ এর প্রধান আবু সাঈদ মুহাম্মদ আব্দুলাহ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, সহকারী প্রক্টর প্রণবকান্তি দেব, নেসার আহমদ, মশিউর রহমান প্রমুখ। ওরিয়েন্টেশনে স্ব স্ব বিভাগ পরিচিতি সহ প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষার্থীদের উপস্থাপন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)