ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ও মধ্যনগরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২ হাজার ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এর মধ্যে জনতা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন, খয়েরদিরচর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জনের মধ্যে মধ্যে ৩ জন ও জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে ৩০ জনের মধ্যে ৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
- তাহিরপুরে এসএসসি পরীক্ষায় ৩৩ জন অনুপস্থিত
- তামাক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর


