স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘ বাংলাদেশ এমডিজি অর্জনে খুব ভাল করেছে। এমডিজিতে শিশু ও মাতৃ মৃত্যু হার রোধসহ ৬টি বিষয়ে আমরা পুরস্কার অর্জন করেছি। ২০১৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত এসডিজি বাস্তবায়নে ১৭টি লক্ষ্য পূরণের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা আশা করি এমডিজির মত আমরা এসডিজিতেও ভাল কিছু অর্জন করব। সারা পৃথিবীতে মন্দা ভাব থাকলেও আমরাই একমাত্র রাষ্ট্র গত বছর আমাদের জাতীয় প্রবৃদ্ধির হার বেড়েছে। সকলের প্রচেষ্টায় আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
তিনি আরো বলেন,‘দেশের কৃষি জমি কমছে, উল্টো দিকে আমাদের লোকসংখ্যা বেড়ে চলছে। তাই এসডিজি বাস্তবায়নে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের দেশবাসীর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে
বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। সততা ও নিষ্টার সাথে আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা আরো পুরস্কার পাব এবং দেশ-সমাজ গঠনে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব।’
সুনামগঞ্জ জেলার উন্নয়ন এর লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর উপর জেলা পর্যায়ে দিনব্যাপি লোকালাইজেশন (স্থানীয়করণ) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজেপি) প্রকল্পের আয়োজনে এই কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবেরা আক্তার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিকি, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা উদিচীর সভাপতি শীলা রায়, ইউজেডজেপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মো. জিল্লুর রহমান, জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি ফৌজিয়া আক্তার শাম্মী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. রশিদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়বুর রহমান চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার প্রমুখ।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


