এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারী খাতের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক -এমএ মান্নান

সু.খবর ডেস্ক
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউএনডিপি-বাংলাদেশ যৌথভাবে আয়োজিত ‘ইমপ্যাক্ট বাংলাদেশ ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং বাণিজ্য বিষয়ক নীতিমালা সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
রাজধানীর রেডিসন হোটেলে রবিবার বিআইডিএস’র মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)। স্বাগত বক্তব্য রাখেন, ডিসিসিআই’র সভাপতি আবুল কাসেম খান।
এছাড়াও বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ও সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্রাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম রায়হান, বাংলাদেশ ফ্রাইট ফরওয়ার্ডস      এসোসিয়েশন-এর সভাপতি মাহবুবুল আনাম, কে-লাইন, জাপান’র ম্যানেজার সাতুষি কানামোরি নির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করেন।
আয়োজিত এ ফোরামে ‘প্রবৃদ্ধি ও এসডিজি’র জন্য অবকাঠামো নির্মাণ’, ‘কনভেনিং ফর ইমপ্যাক্ট : ব্যবসায়িক নেতৃত্ব এবং এসডিজি পার্টনারশীপ’, ‘ক্যাটালাইজিং ইমপ্যাক্ট ঃ তথ্য ও নীতিমালা’ এবং ‘এসডিজিতে পরিবেশবান্ধব জুট পাল্প পেপারের প্রভাব’ বিষয়ক ৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, অর্থনীতির সঠিক বিকাশের জন্য সব শিল্পখাতের অন্তর্ভুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়টিতে সরকারের যথেষ্ট সচেতন রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের পরিসংখ্যানে বেশ উন্নতি করেছে এবং এদেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি ইউএনডিপি’র প্রতি আহবান জানান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনডিপি-বাংলাদেশ’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাওকো ইউকোসোকা বলেন, বাংলাদেশ সরকার গৃহীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসডিজি’র লক্ষ্যমাত্রার সাথে খুবই সঙ্গতিপূর্ণ সেখানে জিডিপিতে বেসরকারী খাতে অবদান হবে ৭৭ শতাংশ এবং ১৩ মিলিয়ন লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।