রোমেনা লেইস
এস সি উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপনের প্রাক্কালে আজ প্রথম প্রজন্মের আরেক জন নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। তিনি শুধু নিজে আলোকিত তা নয়, আলোকিত করেছেন চারপাশ। আলোকিত মানুষ গড়ার কারিগর তিনি।
তিনি অবসরে বই পড়েন। বইপড়া ছাড়া তাঁর আর একটি বিশেষ শখ হচ্ছে দেশে-বিদেশে ভ্রমণ। ইতিহাস বিষয় হিসেবে নেয়ার অন্যতম কারণ ছিলো উপ-মহাদেশের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের সুযোগ পাওয়া। তিনি নিজ উদ্যোগে এবং চাকুরীর সুবাদে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন। এগুলোর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, দুবাই, সৌদিআরব, তুরস্ক, ইটালি, জার্মানি, অষ্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড ইত্যাদি। তিনি লেখালেখিও করেন। চারকন্যা নামে বই বেরিয়েছে ২০১৪ সালে। বইটিতে অত্যন্ত নিপুনভাবে তাঁর নানী, মা, নিজের ও নিজের কন্যার জীবনকে উপন্যাসের কাঠামোয় তুলে এনেছেন। তাঁর দুই ছেলে ও একমেয়ে। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। লেখালেখি চালিয়ে যাচ্ছেন । আগামী বইমেলায় তাঁর নূতন বই আসবে।
যে সময়টায় তিনি পড়ালেখা করেছেন সে সময় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিলো। ফেরি ছিলো তিনটি । তবে বর্ষাকালে প্রধান সড়ক থেকে নেমে যাওয়া অত্যন্ত কর্দমাক্ত, পিচ্ছিল,ঢালু রাস্তা ধরে ফেরিতে গিয়ে ওঠা পুরুষদের জন্যই সহজ সাধ্য ছিলো না, মেয়েদের কথা তো বলাই বাহুল্য। সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আগে এতো খারাপ ছিল যে সুনামগঞ্জ থেকে ঢাকা যেতে দুইদিন লেগে যেত। এখন যেমন রেস্ট এরিয়া রয়েছে তখন তা ছিল না। গাড়ি কোথাও দাঁড়ালে ছেলেরা খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সেরে নিতো। আর মেয়েদের খুব বিপদে পড়লে গ্রামের কোন বাড়ির আশ্রয় নিতে হতো। বন্ধুর পথ পাড়ি দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন।
চাকুরী থেকে অবসর নেয়ার পর তিনি নিজ উদ্যোগে প্রজেক্টের সহায়তায় তাঁর দাদার বাড়ী দিরাই উপজেলার অত্যন্ত অবহেলিত গন্ডগ্রাম মাটিয়াপুরে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলটির নাম মাটিয়াপুর এসইএসডিপি মডেল হাই স্কুল। পরবর্তীতে তাঁর ইচ্ছা এটাকে তিনি কলেজে রূপান্তরিত করে পিছিয়ে পরা এই এলাকার শিক্ষাকে প্রসারিত করবেন। সকল প্রতিকূলতাকে পরাভূত করে তিনি কর্মজীবনে শিক্ষাবিভাগের মহাপরিচালকের পদে দায়িত্ব পালনের পর অবসরে যান। তাঁর মত কর্মজীবনে এত সফল নারীর সংখ্যা বাংলাদেশে কমই আছেন, সুনামগঞ্জে তো নাই-ই। নূতন প্রজন্মের জন্য তাঁর আহবানÑ বই পড়তে হবে। এর কোন বিকল্প নাই। বই মানুষের মেধাকে শাণিত করে। মনের জগতের সকল অন্ধকার দূর করে। আমি তাঁর সুখী আনন্দময় দীর্ঘ জীবন কামনা করি।


