জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টিতে আলোচনা সভা ও দোয়া মাহফিণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন প্রশাসনিক পরিচালকগণ, শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্র্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
বেলা সাড়ে ১১টায় শুরু হয় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের হলরুমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরীর সঞ্চালনায় ও জাতীয় শোকদিবস উদযাপন কমিটির আহ্বায়ক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ঋষিকেশ ঘোষ’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন, আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হুমায়ুন কবির, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোহব্বত হোসাইন, ইংরেজী বিভাগের প্রভাষক চৌধুরী সাইমুন আফরোজি সহ উপস্থিত ছিলেন, ই.সি.ই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মেহেদী হাসান তুহিন, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক হাসান মাহমুদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রক্টর প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত সকলের মধ্যে শিরনি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান ও পবিত্র গিতা পাঠ করেন সেকশন অফিসার অপু চক্রবর্ত্তী।
প্রেস বিজ্ঞপ্তি


