জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পেছনে তরুণদের ভূমিকা রয়েছে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে তরুণদের ভূমিকা অগ্রগণ্য। খেলাধুলায় সুনাম অর্জন করে দেশকে উপস্থাপন করছে বিশ্ব দরবারে। দেশের এই বৃহৎ অংশকে শক্তিতে রূপান্তরিত করতে পারলে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
সোমবার সকাল ৯ টায় সুনামগঞ্জ সরকারি কলেজের ১৫নং হল রুমে ৪ দিনের এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়ূথ এন্ডিং হাঙ্গারে আয়োজনে ও ব্রিটিশ কাউন্সিল এর আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আব্দুল হালিম, সুনামগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক আনছারি, প্রশিক্ষক আওলাদ রাকিব, মাহবুব রেজা রাসেল, মুন্না দাস, পান্না প্রমুখ।
উল্লেখ প্রশিক্ষণে সুনামগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ৮ ডিসেম্বর সমাপ্ত হবে।
- বিশ্বম্ভরপুরে আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
- ‘একাত্তরে সুনামগঞ্জ’র মোড়ক উন্মোচন আজ


