এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রির্পোটার
ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্টের যৌথ আয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপী এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে কলেজে সমাপনী অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আহসান শহীদ আনছারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাঙ্গার প্রজেক্ট সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আব্দুল হালিম। প্রশিক্ষক আওলাদ রাকিব, মাহবুব রেজা রাসেল, মুন্ন্া দাস, ফাহমিদুর রহমান পান্না।
প্রশিক্ষক শহীদনূর আহমেদের  সঞ্চালনায় প্রশিক্ষণার্থীর মধ্যে বক্তব্য রাখেন ফাবলিহা বুশরা, বিলাল হোসেন, তাসনিয়া চৌধুরী, আনিরুজ্জামান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে ৩২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে আশরাফ আহমদকে আহবায়ক, রিমা আক্তার ও শরীফ আহমদকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করে একটি ইউনিট গঠন করা হয়। নবগঠিত ইউনিট দুইটি সামাজিক উদ্যোগ গ্রহণ করে। যা পরবর্তী ৬ মাস সুনামগঞ্জ সরকারি কলেজে পরিচালিত হবে।