বাংলাদেশ বার কাউন্সিলের গ্রুপ ডি আসনে নব নির্বাচিত সদস্য এ.এফ. মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ৫নং হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস।
সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ’র পরিচালনায় সভার শুরুতে এ.এফ. মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাড. নগেন্দ্র কুমার দাস, অ্যাড. আবুল মাজন তালুকদার, সমিতির সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. মো. আব্দুল করিম (১), সহ সভাপতি অ্যাড. মো. নানু মিয়া, অ্যাড. মো. আব্দুল হামিদ, সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, অ্যাড. হিমাংশু রঞ্জন দে, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড মো. শুকুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ড. মো. খায়রুল কবির পি.পি, অ্যাড. মো. বশির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আখতারুজ্জামান আহমদ জি.পি, অ্যাড. মো. আনোয়ার হোসেন (২), অ্যাড. মো. গোলাম জিলানী, অ্যাড. স্বপন রায়, অ্যাড. মো. আলম নূর, সহ সাধারণ সম্পাদক অ্যাড. এ.এস.এম মাহবুবুল হাছান তালুকদার, সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাড. হাসান মাহবুব সাদী, সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাড. মো. ছাইদুর রহমান তালুকদার, অ্যাড. মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাড. মোহাম্মদ মাজহারুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক অ্যাড. মো. জমির উদ্দিন, অ্যাড. মোহাম্মদ তাহির আলী, অ্যাড. অশোক গোস্বামী, অ্যাড. মো. আব্দুল খালেক (২), অ্যাড. মো. মেহরাজ উদ্দিন, অ্যাড. মো. শহীদুল হক, অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. মো. আব্দুল কাদির (২), অ্যাড. মাসুদুল হক সর্দার, অ্যাড. আছমা আক্তার, অ্যাড. খোরশেদ আলম, অ্যাড. জিয়াউর রহমান (২), অ্যাড. রুহুল কুদ্দুস।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের মো. রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তি
- আধুনিক-বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় সরকার -পরিকল্পনা মন্ত্রী
- বীর মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাসের রাষ্ট্রীয় মর্যদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


