‘এ গুলোকে নিজের সন্তানের মতো আগলে রাখতে হবে’

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাই’র জুড়ি-পাঞ্জুরী বিলে মাছের পোনা অবমুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেছেন, ‘কোনো অবস্থাতেই এসব মাছের পোনা নিধন করা যাবে না। এ গুলোকে নিজের সন্তানের মতো আগলে রেখে বড় হওয়ার সুযোগ করে দিতে হবে। কারণ এসব পোনা শুধূ  জেলে সম্প্রদায়ের রুটি-রুজির সংস্থানই নয় বড় হলে মাছের চাহিদা পূরনেও সহায়ক হবে।’
মঙ্গলবার দুপুরে সরমঙ্গল ইউনিয়নের আওতাধীন লরি পাঙ্গাইস্যা হাওরে অবস্থিত ওই বিলে বিভিন্ন প্রজাতির ৬০ হাজার মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন এলাকার মৎস্যজীবীসহ জেলে সম্প্রদায়ের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময়  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক ও বিশিষ্ট মুরুব্বি জাহিদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।