স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুর কান্দিগাঁও এলাকায় হযরত শাহ আরেফিন (রহ.) মোকামে মঙ্গলবার ওরশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মোকাম প্রাঙ্গণ এলাকায় করোনার টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওইদিন রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনার টিকা গ্রহণ করেন।
মোকাম ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. আব্দুর রব জানান, মঙ্গলবার এ বছরের ২য় পর্যায়ের ওরশ অনুষ্ঠিত হয়েছে। মোকামে আগত মেহমানদের বসা, থাকা-খাওয়ার সুব্যবস্থা ছিল। ওরশ চলাকালীন সময়ে শান্তি-শৃংখলা বজায় ছিল। এ উপলক্ষে টিকাদান কর্মসূচি পালন করা হয়।
মোকাম পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার বলেন, রঙ্গারচর ইউনিয়নের রংপুর কান্দিগাঁও এলাকায় হযরত শাহ আরেফিন (রহ.) মোকামে মঙ্গলবার টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শান্তিগঞ্জে প্রস্তুতি সভা
- টিকার আওতায় ১২ কোটি ৪৭ লাখ মানুষ স্বাস্থ্য অধিদপ্তর


